ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নেত্রকোণায় জঙ্গি আস্তানায় অভিযান শেষ, যা জানা গেল

নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশিত: ২২:৩৫, ৯ জুন ২০২৪
নেত্রকোণায় জঙ্গি আস্তানায় অভিযান শেষ, যা জানা গেল
ছবি: সংগৃহীত

নেত্রকোণার সদর উপজেলার কাইলাটি ইউপির ভাসাপাড়া গ্রামে জঙ্গি আস্তানায় দুই দিনব্যাপী চালানো অভিযানের সমাপ্তি ঘোষণা করা হয়েছে। 

গত শুক্রবার (৭ জুন) রাত থেকে ভাসাপাড়া গ্রামের ড. আব্দুল মান্নানের বাড়িটি জঙ্গি আস্তানা ও প্রশিক্ষণ কেন্দ্র সন্দেহে ঘিরে রাখে পুলিশ। শনিবার দুপুরে প্রাথমিক তল্লাশি চালিয়ে একটি ভারতীয় পিস্তল, ১৭ রাউন্ড গুলি, একটি ডামি একে-৪৭ সহ জিহাদি বই উদ্ধার করে।

রোববার সকালে ঢাকা থেকে আসা অ্যান্টি টেররিজম ও বোমা ডিসপোজাল দল সেখানে অভিযান চালায়। তারাও কিছু গোলা ও প্রশিক্ষণ সরঞ্জাম উদ্ধার ও দুটি ইলেকট্রিক বোমা নিষ্ক্রিয় করে। এর মধ্য দিয়ে বাড়িটিতে অভিযান সমাপ্ত হয়।

Advertisement

রোববার সন্ধ্যায় সাংবাদিকদের সামনে উদ্ধার করা আলামত উপস্থাপন করে পুলিশ। উদ্ধার আলামতের মধ্যে রয়েছে- জঙ্গি প্রশিক্ষণে ব্যবহৃত ল্যাপটপ, গুলি, খেলনা বন্ধুক, হ্যান্ডকাফ, ওয়াকিটকি, রামদা, প্লাস্টিকের খেলনা রাইফেল, বিভিন্ন ধরনের পোশাক, দূরবীন, জিহাদি বইসহ প্রায় ৮০ প্রকার সরঞ্জাম।

ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি শাহ আবিদ হোসেন প্রেস ব্রিফিং করে বলেন, ভেতরে পরিদর্শন করে উন্নত মানের জিমনেশিয়াম পাওয়া গেছে। যা সচরাচর কোনো জিমেও ব্যবহার হয় না। এছাড়াও অনেকগুলো বাথরুমসহ ভেতরে ফিশারির জায়গা পরিদর্শন করে ধারণা করা হচ্ছে ১৫ থেকে ২০ জনের মতো প্রশিক্ষণ নিতে পারে। তাছাড়াও ঘরে রান্না করা খাবার দেখে ধারণা করা হচ্ছে পুলিশের উপস্থিতি টের পেয়ে খাবার না খেয়েই পালিয়ে গেছে। তাদের কাছে উন্নতমানের দুটি দূরবীন ছিলো। এছাড়াও সিসি টিভি ক্যামেরা দিয়ে বাড়িটির নিয়ন্ত্রণ ছিলো। 

এ সময় উপস্থিত ছিলেন অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিইউ) প্রধান পুলিশ সুপার সানোয়ার হোসেন, নেত্রকোণা পুলিশ সুপার ফয়েজ আহমেদ প্রমুখ।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: নেত্রকোণা
লিংক সফলভাবে কপি হয়েছে!