ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হজে গিয়ে ঝালকাঠির ব্যবসায়ীর মৃত্যু

ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৩৫, ১৯ জুন ২০২৪
হজে গিয়ে ঝালকাঠির ব্যবসায়ীর মৃত্যু
বাবুল শরিফ

হজ পালন করতে গিয়ে সৌদি আরবের মক্কায় ঝালকাঠির নলছিটি উপজেলার বাবুল শরিফ (৬০) নামে এক ব্যবসায়ী মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (১৮ জুন) বিকেলে মারা যান তিনি। ব্যবসায়ী বাবুল শরিফ উপজেলার দপদপিয়া ইউনিয়নের জুরকাঠি এলাকার মৃত আব্দুল বারেক শরীফের ছেলে। তিনি বরিশাল সুগন্ধা হোটেলের মালিক।

বিষয়টি নিশ্চিত করেছেন নিহত বাবুল শরিফের ছোট ভাই কবির শরিফ।

Advertisement

তিনি জানান, গত ১১ জুন হজ পালনের উদ্দেশে বাংলাদেশ ত্যাগ করেন বাবুল শরিফ। মঙ্গলবার সকালে মক্কায় অসুস্থ হয়ে পড়েন তিনি। সেখান থেকে হাসপাতালে নিলে বিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 

তিনি আরে জানান, সৌদি আরবেই দাফন করা হবে মরদেহ।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!