[ দেশজুড়ে ]
পঞ্চগড়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু
ফাইল ফটো
পঞ্চগড় সদর উপজেলায় পুকুরের পানিতে ডুবে ওলিউল্লাহ ওলি নামে ৭ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যার দিকে উপজেলার হাড়িভাসা ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামের একটি পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
মৃত ওয়ালিউল্লাহ ওলি ওই এলাকার তরিকুল ইসলামের ছেলে। সে দুপুর থেকে নিখোঁজ ছিলো। হাড়িভাসা ইউপি চেয়ারম্যান সাইয়েদ নূর-ই-আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
পরিবারের বরাত দিয়ে তিনি জানান, বাড়ির পাশের পুকুরে দুপুরে অন্য শিশুদের সঙ্গে গোসল করে ওয়ালিউল্লাহ ওলি। গোসল শেষে বাড়ি এসে পোশাক বদলে আবার বের হয়, কিন্তু আর ফিরে আসেনি। পরে অনেক খোঁজাখুঁজির পর ওই পুকুরেই তার মরদেহ পাওয়া যায়।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
পঞ্চগড়
লিংক সফলভাবে কপি হয়েছে!