ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভোলায় ৫০ হাজার চিংড়ির রেণু নদীতে অবমুক্ত

ভোলা প্রতিনিধি
প্রকাশিত: ১৭:০৬, ২ জুলাই ২০২৪
ভোলায় ৫০ হাজার চিংড়ির রেণু নদীতে অবমুক্ত
ছবি: ডেইলি বাংলাদেশ

ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ভোলার খাল সংলগ্ন এলাকা থেকে ৫০ হাজার বাগদা ও গলদা চিংড়ির পোনা জব্দ করেছে পুলিশ। যার বাজার মূল্য প্রায় দুই লাখ টাকা।

সোমবার রাতে ভোলা সদর মডেল থানার একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন, মৎস্য অধিদফতর এবং থানা পুলিশের যৌথ অভিযানে উপজেলার শিবপুর ইউনিয়নের মেঘনা নদীর ভোলার খাল সংলগ্ন এলাকা থেকে এসব চিংড়ির রেণু জব্দ করে। পরে জব্দ করা চিংড়ির রেণু মেঘনা নদীতে অবমুক্ত করা হয়। এ সময় এর সঙ্গে জড়িত রাশেদ নামে এক যুবকে ৫ হাজার টাকা জরিমানা করেন।

ভোলা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হাসান, ভোলা সদর মডেল থানার এসআই জুয়েল ও সঙ্গীয় ফোর্সসহ এসআই হাসান উপস্থিত ছিলেন।

Advertisement

সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হাসান বলেন, ভোলা জেলা প্রশাসেকর নির্দেশে সদর মডেল থানার পুলিশ সদস্য ও মৎস্য অফিসের সহযোগিতায় ভোলার খাল সংলগ্ন এলাকা থেকে চিংড়ি মাছের ৫০ হাজার রেনু জব্দ করেছি। পরবর্তীতে এই সব রেণু পোনা মেঘনা নদীতে অবমুক্ত করে দেওয়া হয়েছে। এর সঙ্গে জড়িত একজনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: ভোলা
লিংক সফলভাবে কপি হয়েছে!