ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভোলায় সিলিন্ডার বিস্ফোরণে নারী নিহত, আহত ৬

ভোলা প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪৮, ৮ জুন ২০২৪
ভোলায় সিলিন্ডার বিস্ফোরণে নারী নিহত, আহত ৬
ছবি: ডেইলি বাংলাদেশ

ভোলায় একটি বরফকলের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ আহত হয়েছেন অন্তত ছয়জন।

শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পৌর ৩ নম্বর ওয়ার্ডের মেঘনা নদীর তীর সংলগ্ন এলাকায় খোরশেদ আলমের বরফকলে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

নিহত নারীর নাম সিদ্দিকা খাতুন। তিনি ভোলার দৌলতখান পৌর ৩ নম্বর ওয়ার্ডের আজিজুল ইসলাম হাদিজের স্ত্রী। আহতরা হলেন- একই এলাকার জাহানারা বেগম (৫০), পাপিয়া বেগম (২৮), হাসনুর বেগম (২০), ফাইজা (দুই মাস) ও ১০ মাস বয়সী শিশু হুমাইরা।

Advertisement

নিহতের ছেলে মো. মফিজ ও আহত শিশুর মামা মঈন উদ্দিন জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বরফকলের গ্যাসের সিলিন্ডার হঠাৎ বিস্ফোরিত হয়। এ ঘটনায় সাতজন আহত হন। তাদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় সিদ্দিকা খাতুন মারা যান। 

দৌলতখান থানার পরিদর্শক এরশাদুল হক ভূঁইয়া এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহত চারজন ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন। দুজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 
ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!