[ দেশজুড়ে ]
নারায়ণগঞ্জে কার্ভাডভ্যান চাপায় প্রাণ গেল অটোচালকের
ছবি: ডেইলি বাংলাদেশ
নারায়ণগঞ্জ বন্দরের মদনপুরে কাভার্ডভ্যানের চাপায় ইমরান হোসেন (৩৫) নামের এক অটোরিকশা চালক নিহত হয়েছেন।
মঙ্গলবার বিকেলে মদনপুর আন্দিরপাড় এলাকায় নাজিমউদ্দিন ভূঁইয়া কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
কাভার্ডভ্যানটি আটক করা হলেও ঘাতক চালক পালিয়ে গেছে। নিহত অটোচালক সোনারগাঁও উপজেলার সাদিপুর ইউপির বেইলর গ্রামের ফজলুর মিয়ার ছেলে।
.png)
প্রত্যক্ষদর্শীরা জানান, এশিয়ান হাইওয়ে সড়ক দিয়ে ভুলতা গাউছিয়াগামী একটি কাভার্ডভ্যান যাচ্ছিল। এসময় নয়াপুর থেকে আসা মদনপুরগামী একটি অটো আন্দিরপাড় এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনাস্থলে অটোচালক ইমরান হোসেনের মৃত্যু হয়।
কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রেজাউল করিম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
সড়ক দুর্ঘটনা
লিংক সফলভাবে কপি হয়েছে!