[ দেশজুড়ে ]
একাধিক মামলার আসামি ফের হেরোইনসহ গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ
মানিকগঞ্জ সদর উপজেলায় অভিযান চালিয়ে চার লাখ ৮০ হাজার টাকার হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
বুধবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক আবুল কালাম।
গ্রেফতারকৃত মো. সাইফুল ইসলাম টিপু মানিকগঞ্জ পৌরসভার পূর্ব দাশড়া এলাকার বাসিন্দা।
.png)
পুলিশ পরিদর্শক আবুল কালাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত ৯টার দিকে মানিকগঞ্জ পৌরসভার বেউথা আঞ্চলিক মহাসড়কের ফল মার্কেটের সামনে থেকে তাকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৪৮ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য চার লাখ ৮০ হাজার টাকা। এ ঘটনায় মানিকগঞ্জ সদর থানায় তার বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা করা হয়েছে। তার বিরুদ্ধে আদালতে একাধিক মাদক মামলা বিচারাধীন আছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
মানিকগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!