ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

কাটছিলেন ঘাস, এক ছোবলেই প্রাণ হারালেন রণজিৎ

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৩৮, ৭ জুলাই ২০২৪
কাটছিলেন ঘাস, এক ছোবলেই প্রাণ হারালেন রণজিৎ
রণজিৎ পাল

চট্টগ্রামের রাউজান উপজেলায় ঘাস কাটতে গিয়ে বিষধর সাপের কামড়ে রণজিৎ পাল নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

শনিবার (৬ জুলাই) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত রণজিৎ পাল পাহাড়তলী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পালপাড়া গ্রামের নিকুঞ্জ পালের ছেলে।

পাহাড়তলী ইউনিয়নের সদস্য সুজন মল্লিক বলেন, সকালে বিলে ঘাস কাটতে গিয়েছিলেন রণজিৎ পাল। কিছুক্ষণ পর বাড়িতে ফিরে সাপ দংশন করেছে জানিয়ে শুয়ে থাকেন। এরপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ইসরাত ফাতেমা জানান, সাপে কাটার প্রায় ঘণ্টা দুয়েক পর রোগীকে হাসপাতালে আনা হয়েছে। প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসা দেওয়া হয় রোগীকে। হাসপাতালে আনতে দেরী হওয়ায় রোগীকে বাঁচানো যায়নি।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!