[ দেশজুড়ে ]
ইসলামপুরে সাপের কামড়ে ফাহিমের মৃত্যু
ফাইল ছবি
জামালপুরের ইসলামপুরে সাপের কামড়ে ফাহিম (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার গোয়ালের চর ইউনিয়নের সভারচর গ্রামে এ ঘটনা।
মৃত শিশু ফাহিম সভারচর গ্রামের আব্দুল আলীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করে গোয়ালেরচর ইউপি চেয়ারম্যান মো. এনামুল হক বলেন, খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে বিকেল সাড়ে ৫টার দিকে ইসলামপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে হাসপাতালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে ফাহিমকে সাপে কামড় দিয়েছে কিনা তা জানা যায়নি।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
জামালপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!