ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মুদি দোকানে ছিলেন ব্যবসায়ী, সাপের কামড়ে গেল প্রাণ

ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত: ২২:৫১, ২৯ জুন ২০২৪
মুদি দোকানে ছিলেন ব্যবসায়ী, সাপের কামড়ে গেল প্রাণ
ফাইল ছবি

ঝালকাঠির কাঠালিয়া উপজেলার তালতলা বাজারে সাপের কামড়ে মুদি ব্যবসায়ী মো. সেলিম আকনের (৬০) মৃত্যু হয়েছে। ডাক্তারদের অবহেলায় সেলিমের মৃত্যু হয়েছে বলে স্বজনদের অভিযোগ রয়েছে।

শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার তালতলা বাজারের সেলিম আকনের মুদি দোকানে বসা অবস্থায় সাপ তার হাতে কামড় দেয়। এ সময় সেলিম নিজেই উপস্থিত লোকজনদের তাকে সাপে কামড় দিয়েছেন বলে জানান। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলার আমুয়া হাসপাতালে নিয়ে যায়।

স্বজনদের অভিযোগ, চিকিৎসকরা তাদের কাছে এন্টিভেনম রাখার স্টোর রুমের চাবি নেই, তাই তারা চিকিৎসা দিতে পারছেন না বলে জানান। দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত ৩ ঘণ্টা পরে রোগীকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১টার দিকে মো. সেলিমের আকনের মৃত্যু হয়। মো. সেলিম আকন উপজেলার পূর্ব বাশবুনিয়া গ্রামের আ. সত্তার আকনের ছেলে। তিনি তালতলা বাজারে মুদি দোকানের ব্যবসা করতেন।

Advertisement

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তাপশ কুমার জানান, সাপে কামড়ের রোগীকে ভ্যাকসিন পুশ করার জন্য রোগীর নিকটতম স্বজনের নি-দাবি পত্রে স্বাক্ষর করার বিধান রয়েছে। সেলিমের পক্ষে কেউ স্বাক্ষর না করায় কর্তব্যরত চিকিৎসক তাকে এন্টিভেনম পুশ করতে পারেননি। স্বজনরা আগ্রহী হয়ে তাকে বরিশাল নিয়ে গেছেন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: ঝালকাঠি
লিংক সফলভাবে কপি হয়েছে!