[ দেশজুড়ে ]
মায়ের হাত ছেড়ে দৌড়, মুহূর্তেই প্রাণ গেল ফরাজীর
ফাইল ফটো
বরিশালের উজিরপুর উপজেলায় ট্রাকচাপায় সাহাদাত ফরাজী নামে আট বছরের এক শিশুর নিহত হয়েছে।
বুধবার (১০ জুলাই) ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার জয়শ্রী বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু সাহাদাত ফরাজী উপজেলার বামরাইল ইউনিয়নের ভরসাকাঠী গ্রামের সোহাগ ফরাজীর ছেলে।
উজিরপুর মডেল থানার উপপরিদর্শক তরুণ কুমার জানান, মা কাজল বেগমের সঙ্গে জয়শ্রী বাসস্ট্যান্ড এলাকায় চিকিৎসকের কাছে যায় সাহাদাত ফরাজী। অটোরিকশা থেকে নামার পর মায়ের ধরা হাত ছেড়ে দৌড় দেয় ফরাজী। এ সময় বরিশালগামী একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় শিশু ফরাজী।
.png)
বিষয়টি নিশ্চিত করেছেন উজিরপুর মডেল থানার ওসি আবু জাফর আহম্মেদ। তিনি বলেন, এ ঘটনায় ট্রাকচালককে আটক করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!