ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পুকুর খনন করতে গিয়ে প্রাণ হারালেন দুই শ্রমিক 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৫৬, ১১ জুলাই ২০২৪
পুকুর খনন করতে গিয়ে প্রাণ হারালেন দুই শ্রমিক 
নিহতরা। ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ড্রেজার দিয়ে পুকুর খনন করতে গিয়ে মাটি চাপায় দুই শ্রমিক নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের বিশুতারা এলাকায় মাটির নিচ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে, বুধবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন-  আলি মনসুর (৩৫) ও দেলোয়ার (২৫)। তারা ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার শিশুনিয়া গ্রামের বাসিন্দা এবং ড্রেজার মেশিনের শ্রমিক ছিলেন।

Advertisement

সরাইল থানার ওসি মোহাম্মদ ইমরানুল ইসলাম জানান, বুধবার রাত ১১টার দিকে উপজেলার বিশুতারার (হাসান শাহ মাজারের) পাশে ড্রেজার দিয়ে পুকুর খননের সময় মাটির নিচে চাপা পড়েন দুই শ্রমিক। একপর্যায়ে তারা পানিতে তলিয়ে যায়। পরে ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেন স্থানীয়রা। এরপর বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে মাটির নিচ থেকে তাদের মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের সদস্যরা।

তিনি আরো বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!