ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নিখোঁজের ৬ দিন পর যুবকের হাত বাঁধা মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৩৩, ২ জুলাই ২০২৪
নিখোঁজের ৬ দিন পর যুবকের হাত বাঁধা মরদেহ উদ্ধার
ছবি: ডেইলি বাংলাদেশ

নারায়ণগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া এলাকা থেকে হাত বাঁধা অবস্থায় দীন ইসলাম নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার বিকেলে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে উক্ত এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো। নিহত দীন ইসলাম সাভার হেমায়েতপুর এলাকার বাসিন্দা আদম আলীর ছেলে।

সদর থানার এসআই শুভ জানান, মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে রোববার দিবাগত রাতের কোনো সময় হত্যার পর ফেলে গেছে।

Advertisement

নারায়ণগঞ্জ সদর থানার ওসি সাহাদাত হোসেন নিহতের পরিবারের বরাত দিয়ে বলেন, ৬ দিন ধরে নিখোঁজ ছিলেন দীন ইসলাম। সাভার থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) আছে। তার পরিবারের দাবি, তিনি মানসিক প্রতিবন্ধী। তবে কী কারণে এই মৃত্যু, তা তদন্ত করা হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!