[ দেশজুড়ে ]
ট্রেন আসতে দেখেও পারাপার, মুহূর্তেই প্রাণ হারালেন বৃদ্ধ
ফাইল ফটো
রাজশাহী নগরীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের (৬০) মৃত্যু হয়েছে। রোববার (১৪ জুলাই) বিকেল সোয়া ৪টার দিকে নগরীর বুধপাড়া ফ্লাইওভার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রাজশাহী রেলওয়ে থানার ওসি গোপাল কর্মকার বলেন, বিকেল ৪টার দিকে পদ্মা এক্সপ্রেস ট্রেনটি রাজশাহী থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। ট্রেনটি বুধপাড়া ফ্লাইওভার এলাকায় পৌঁছালে ওই বৃদ্ধ কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
ওসি আরো বলেন, নিহতের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!