ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নরসিংদীতে বিদ্যুৎস্পৃষ্টে পল্লীবিদ্যুতের দুই কর্মী নিহত 

নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ২০:৩৭, ১৬ জুলাই ২০২৪
নরসিংদীতে বিদ্যুৎস্পৃষ্টে পল্লীবিদ্যুতের দুই কর্মী নিহত 
ছবি: ডেইলি বাংলাদেশ

নরসিংদীর রায়পুরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই কর্মচারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৫ জন। মঙ্গলবার বিকেলে উপজেলার রায়পুরা ইউনিয়নের আশ্রবপুরে নতুন খুঁটি স্থাপন করতে গিয়ে এ ঘটনা ঘটে। 

রায়পুরা থানার ওসি সাফায়াত হোসেন পলাশ বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে। 

নিহতরা হলেন রংপুরের মিঠাপুকুরের জামাল হোসেন এবং দিনাজপুরের ডাঙ্গাপাড়া এলাকার আব্দুস সালাম। 

Advertisement

আহতরা হলেন রংপুরের ইউসুফ আলী, কাইয়ুম, দিনাজপুরের আহাদ মিয়া, জুয়েল ও গাজিপুর কাপাসিয়া এলাকার কায়েস। নিহত ও আহত ব্যক্তিরা ঠিকাদার সুজনের আওতায় বেতনভুক্ত কর্মচারী হিসেবে কাজ করতো।

জানা গেছে, মঙ্গলবার দুপুরে ৭ জনের একটি ইলেক্ট্রিশিয়ান দল আশ্রবপুর এলাকায় বিদ্যুৎ সঞ্চালনে ব্যবহৃত কাঠের খুঁটি সরিয়ে সিমেন্টের খুঁটি স্থাপন করছিলো। খুঁটি স্থাপন শেষে বিদ্যুৎ লাইন চালু করা হয়। তখন আর্থিং লাইনের মাধ্যমে খুঁটির নিচে থাকা পানির মাধ্যমে বিদ্যুতায়িত হয়ে ২ জন নিহত ও ৫ জন আহত হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে জেলার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

ঠিকাদারের কর্মচারীদের গাফেলতির কারণে এ দুর্ঘটনা ঘটেছে দাবি করে রায়পুরা পল্লীবিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) রেজাউল করিম বলেন, খবর পেয়েছি বিদ্যুতের স্পৃষ্ট হয়ে ঠিকাদারের ২ জন লোক নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। ঘটনাটি সম্পর্কে নরসিংদীর জিএমকে জানানো হয়েছে।

খবর পেয়ে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন রায়পুরা থানার ওসি সাফায়াত হোসেন পলাশ।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: নরসিংদী
লিংক সফলভাবে কপি হয়েছে!