ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শ্রীমঙ্গলে আইনজীবীকে হত্যায় গ্রেফতার ২

মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত: ২২:৪৪, ১৭ জুলাই ২০২৪
শ্রীমঙ্গলে আইনজীবীকে হত্যায় গ্রেফতার ২
ছবি: ডেইলি বাংলাদেশ

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানা এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে শিক্ষানবিশ আইনজীবী রকিব উদ্দিনকে হত্যার ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। 

বুধবার ভোরে ঢাকার কামরাঙ্গীরচর থানাধীন আশরাফাবাদ এলাকায় অভিযান পরিচালনা করে হত্যা মামলার এজাহার নামীয় ১নং আসামি আব্দুল খলিল এবং ৪নং আসামি আব্দুল বাতির ওরফে বাতিনকে গ্রেফতার করা হয়। 

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোহাম্মদ সারোয়ার আলম জানান, হত্যাকাণ্ডের পরপরই আসামিরা আত্মগোপনে চলে যান। তাৎক্ষণিক শ্রীমঙ্গলের সার্কেল এএসপি, থানার ওসিসহ আমরা আসামিদের গ্রেফতারে কাজ শুরু করা হয়। গোপন সোর্স এবং তথ্যপ্রযুক্তি ব্যবহার করে বুধবার ঢাকা থেকে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত দুইজনকে গ্রেফতার করা হয়। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।  

Advertisement

থানা সূত্রে জানা যায়, গত শুক্রবার (১২ জুলাই) বেলা সাড়ে ১১টায় শ্রীমঙ্গল থানার আজিম উদ্দিনের তিন ছেলে ট্রাক্টর নিয়ে জমিতে হালচাষ করতে যান। এ সময় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় শিক্ষানবিশ আইনজীবী ইমাদ উদ্দিন রকিব নিহত হন। এতে আরো দুইজন গুরুতর আহত হন। 

আরো জানা গেছে, জমিতে ট্রাক্টর নিয়ে গেলে খলিল মিয়া ও তার লোকজন আজিম উদ্দিনের ছোট ছেলে শিক্ষানবিশ আইনজীবী রকিবের বুকে টেঁটা দিয়ে আঘাত করেন। একইভাবে অপর ভাই হেলাল উদ্দিন ও রইছ উদ্দিন টেঁটাবিদ্ধ হয়ে আহত হন। আহত অবস্থায় তাদের শ্রীমঙ্গল উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ইমাদ উদ্দিন রকিবকে মৃত ঘোষণা করেন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!