ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

লক্ষ্মীপুরে বাস-অটোরিকশা সংঘর্ষে প্রাণ গেল ২ জনের

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৪৩, ২৬ জুলাই ২০২৪
লক্ষ্মীপুরে বাস-অটোরিকশা সংঘর্ষে প্রাণ গেল ২ জনের
ফাইল ছবি

লক্ষ্মীপুরে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ সময় অটোরিকশায় থাকা পাঁচ যাত্রীসহ মোট ১০ জন আহত হয়েছেন।

নিহতরা হলেন- সদর উপজেলার কংসা নারায়ণ এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে নুরুল আমিন (৭০) এবং একই উপজেলার বাঙ্গাখা গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে সাফায়েত হোসেন তাহের (২৮)। 

বৃহস্পতিবার দুপুরে ঢাকা-লক্ষ্মীপুর সড়কের মান্দারি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত সিএনজিচালক আব্দুর রহমান, যাত্রী হোসনেয়ারা বেগম ও সুইটি আক্তারসহ ১০ যাত্রী হাসপাতালে চিকিৎসাধীন।

Advertisement

পুলিশ ও স্থানীয়রা জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা দ্রুতগামী একটি স্টার লাইন বাস দুর্ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তিনজনকে ঢাকায় নেয়ার পথে নুরুল আমিন ও তাহের মারা যান।

দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশের সহকারী উপপরিদর্শক নুর মোহাম্মদ বলেন, দুর্ঘটনাকবলিত বাস ও সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!