বিষয়টি নিশ্চিত করেছেন তালতলা ফাঁড়ির ওসি মো. সাইফুল ইসলাম। নিহত রাকিব হোসেন (২৫) নারায়ণগঞ্জের আড়াইহাজারের বালিয়াপাড়া গ্রামের তারা মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোনারগাঁয় উপজেলার জামপুর ইউনিয়নের পাকুন্ডা কমিউনিটি ক্লিনিকের পাশের আলী হোসেনের বাড়িতে দীর্ঘদিন ধরে জুয়ার আসর ও মাদক ব্যবসা চলে আসছিল। শনিবার দুপুরে রাকিব হোসেন ওই বাড়িতে জুয়া খেলতে বসেন। একপর্যায়ে ওই গ্রামের মাসুদ এসে রাকিবের কাছে জুয়া খেলার পাওনা টাকা দাবি করেন। এ সময় তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে রাকিবের বুকে গুলি করেন মাসুদ। আহত অবস্থায় রাকিবকে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
.png)
ওসি মো. সাইফুল ইসলাম বলেন, জুয়া খেলার টাকা নিয়ে দ্বন্দ্বে হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে। দুজনই বহিরাগত। তারা পাশের আড়াইহাজার উপজেলা থেকে এসে এ ঘটনা ঘটিয়েছেন।