মোংলা বন্দরে প্রথমবার রসুন আমদানি
বাগেরহাটের মোংলা বন্দর ব্যবহার করে প্রথমবারের মতো রসুন আমদানি করা হয়েছে। সোমবার খুলনা ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠান জাহাজে আসা ২২৯ টিইইউজ কনটেইনারে ৫৮ মেট্রিক টন এই রসুন খালাস করে।
এর আগে, গত ১৮ জুলাই সিঙ্গাপুর পতাকাবাহী ‘এমভি মার্কস ডাভাও’ জাহাজটি চীনের কুইংডো বন্দর থেকে ছেড়ে এসে মোংলা বন্দরে পৌঁছায়।
বিষয়টি নিশ্চিত করে মোংলা বন্দর কর্তৃপক্ষের উপপরিচালক মো. মাকরুজ্জামান জানান, আমদানিকারক প্রতিষ্ঠান পূরবী ট্রেডার্স চীন থেকে দুটি ৪০ ফুট কনটেইনারে ৫৮ মেট্রিক টন রসুন আমদানি করে। এরমধ্যে দিয়ে মোংলা বন্দরে এই প্রথম রসুন আমদানি করা হয়। পরে কাস্টমস কায়িক পরীক্ষা সম্পন্ন শেষে সোমবার খালাস করা হয়েছে।
.png)
বন্দর কর্তৃপক্ষের এই কর্মকর্তা আরো জানান, মোংলা বন্দর দিয়ে গত ১ জুলাই থেকে ২৭ জুলাই পর্যন্ত ৫৭টি বিদেশি বাণিজ্যিক জাহাজে জুট, জুট গুডস, চিংড়ি, সাদা মাছ, তৈরি পোশাক, কটন, স্লাগ ইত্যাদি রফতানি এবং মেশিনারিজ, সার, কয়লা, পাথর, জিপসাম, গ্যাস, সয়াবিন তেল, পাম ওয়েল, ফ্ল্যাইএস, গাড়ি ইত্যাদি আমদানি করা হয়। যার পরিমাণ পাঁচ লাখ ৯৫ হাজার মেট্রিক টন কার্গো, ১৪৭৪ টিইইউজ কনটেইনার এবং ১৩৪৯টি গাড়িও আমদানি করা হয়েছে।