ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

অটোরিকশা-মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল চালকের

কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৯:০৯, ২ আগস্ট ২০২৪
অটোরিকশা-মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল চালকের
ফুলবাড়ী থানাা। ফাইল ফটো

কুড়িগ্রামের ফুলবাড়ীতে সিএনজি অটোরিকশা-মোটরসাইকেলের সংঘর্ষে আহত মোটরসাইকেল চালক সামিউল ইসলামের মৃত্যু হয়েছে। 

শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন নিহতের ছোট ভাই রিপন ইসলাম। 

সামিউল ইসলামের বাড়ী গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে। 

Advertisement

জানা গেছে, গত মঙ্গলবার সকালে ফুলবাড়ীর উপজেলার আছিয়ার বাজার এলাকায় ফুলবাড়ী- লালমনিরহাট সড়কে সিএনজি- মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল চালক সামিউল, সিএনজির যাত্রী জুলহাস, আবেদ আলী, শাহজাহান আলী গুরুতর আহত হন। 

স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে বিকেল ৩টার দিকে জুলহাসের মৃত্যু হয়। সামিউল ইসলামের অবস্থার অবনতি হলে ওই দিনই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

ফুলবাড়ী থানার ওসি নওয়াবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের হয়েছে।  

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: কুড়িগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!