সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রৌমারী থানার ওসি গোলাম মর্তুজা।
এর আগে, রোববার দিবাগত রাতে রৌমারী উপজেলার সদর ইউনিয়নের বামনেরচর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মামুন মিয়া রৌমারী উপজেলার সদর ইউনিয়নের বামনেরচর গ্রামের শাহিনুর রহমানের ছেলে।
.png)
রৌমারী থানা পুলিশ সূত্রে জানা যায়, ১৯ জুলাই নরসিংদী জেলা কারাগারে হামলার পর অনেক বন্দি পালিয়ে যান। ওইদিন হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মামুন মিয়াও কারাগার থেকে পালিয়ে রৌমারী আসেন। কারফিউয়ের কারণে নরসিংদী থেকে বাহন হিসেবে ভ্যান, ইজিবাইক ও ট্রাকে করে ঘটনার দুইদিন পর রৌমারী পৌঁছান। এরপর নিজ বাড়িতে আত্মগোপন করেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার রাতে রৌমারী থানার এসআই তাজুল ইসলাম, জুয়েল, এএসআই জয়নালসহ পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মামুনকে থানা হেফাজত থেকে আদালতের মাধ্যমে নরসিংদী কারা কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
পুলিশ আরো জানায়, মামুন মিয়ার বিরুদ্ধে ২০১৯ সালে নরসিংদীর বেলাবতে মার্জিয়া আক্তার কান্তা নামে এক নারীকে হত্যার অভিযোগে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়। তিনি ওই মামলার বিচারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি হিসেবে নরসিংদী জেলা কারাগারে ছিলেন।