[ দেশজুড়ে ]
অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল ফাতেমার
ফাইল ফটো
ফরিদপুরের সালথা উপজেলায় সড়ক দুর্ঘটনায় ফাতেমা আক্তার নামে ছয় বছরের এক শিশু নিহত হয়েছে।
শনিবার (৩ আগস্ট) বিকেলে উপজেলার যদুনন্দী ইউনিয়নের যদুনন্দী আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটে। নিহত ফাতেমা আক্তার যদুনন্দী গ্রামের সাহেব আলীর মেয়ে।
স্থানীয়রা জানান, মায়ের সঙ্গে শিশু ফাতেমা যদুনন্দী বাজার থেকে অটোরিকশায় করে বাড়ির সামনে এসে নামে। তখন পেছন থেকে অন্য একটি অটোরিকশা এসে তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন সে। পরে তাকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
.png)
সালথা থানার ওসি মো. ফায়েজুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!