মৃত ইসমাইল হোসেন ওই গ্রামের মেজর এমএ গণির বাড়ির আব্দুল জলিলের ছেলে।
মৃতের পরিবার সূত্রে জানা গেছে, ইসমাইল হোসেন একজন বুদ্ধি প্রতিবন্ধী। তিনি শুক্রবার দুপুরে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যান। এ সময় পুকুরে গোসল করতে আসা লোকজন তাকে পুকুরে ডুবে যেতে দেখেন। পরে তাকে উপজেলা সদরের একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)
ব্রাহ্মণপাড়া থানার ওসি এসএম আতিক উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।