শুক্রবার (৯ আগস্ট) রাতে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি দফতর সম্পাদক এম এন ইসলাম সোহেল স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে ঝালকাঠি জেলা যুবদলের আহ্বায়ক মো. শামীম তালুকদার ও নলছিটি উপজেলা যুবদলের আহ্বায়ক মো. সালাউদ্দিন শাহীনকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। এরই মধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন।
.png)