ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টাঙ্গাইলে গোসলে নেমে প্রাণ গেল দাদি-নাতনির

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ১৮:১১, ১১ আগস্ট ২০২৪
টাঙ্গাইলে গোসলে নেমে প্রাণ গেল দাদি-নাতনির
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বাসাইল। ফাইল ফটো

টাঙ্গাইলের বাসাইলে গোসলে নেমে দাদি ও নাতনির মৃত্যু হয়েছে। রোববার দুপুরে উপজেলার কাউলজানী ইউপির কলিয়া উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় ইউপি সদস্য রানা হামিদ লিটন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন উপজেলার কাউলজানী ইউনিয়নের কলিয়া উত্তরপাড়া এলাকায় খসরু মিয়ার স্ত্রী সুফিয়া বেগম (৫৫) ও তার নাতনি খাদিজা (১২)।  

জানা যায়, গত দুদিন আগে সুফিয়া বেগম পরিবার নিয়ে ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসেন। পরে দুপুরের দিকে দুই নাতনিকে সঙ্গে নিয়ে মরা বিলের পাড়ে পানি দেখতে যান। এ সময় সুফিয়া বেগম ও তার এক নাতনি গোসলে নামেন। একপর্যায়ে তারা দুজনেই পানিতে ডুবে যান। এ সময় পিকনিকের নৌকার লোকজন তাদের দেখতে পেয়ে ডাকচিৎকার করেন। কেউ এগিয়ে না আসায় পিকনিকের নৌকার লোকজন গিয়ে তাদের উদ্ধার করেন। পরে স্বজনরা তাদের দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Advertisement

স্থানীয় ইউপি সদস্য রানা হামিদ লিটন বলেন, হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক এসএম রাফিউর রহমান বলেন, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে। পরে তাদের লাশ পরিবারের লোকজন নিয়ে গেছেন। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: টাঙ্গাইল
লিংক সফলভাবে কপি হয়েছে!