ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জন‌প্রিয় টিকটকার যুবককে কুপিয়ে হত্যা

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৪১, ১৫ আগস্ট ২০২৪
জন‌প্রিয় টিকটকার যুবককে কুপিয়ে হত্যা
মোতালেব হোসেন। ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের ‘ভাদাইম্যা’ খ্যাত অভিনেতা আহসান আলীর কৌতুক প‌রিচালক ও জন‌প্রিয় টিকটকার মোতালেব হোসেনকে (৪০) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার সকালে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে পুলিশ। নিহত মোতালেব টাঙ্গাইল সদর উপজেলার কৃষ্ণপুর গ্রা‌মের আমজাদ হোসেনের ছেলে।

Advertisement

টাঙ্গাইল থানার ওসি মো. লোকমান হোসেন জানান, মোতালেব কৌতুক ও টিকটক করতেন। গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে এক বন্ধুর সঙ্গে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন তিনি। এ সময় কৃষ্ণপুর গ্রা‌মে পৌঁছালে ১০-১৫ জন অস্ত্রধারী মোটরসাইকেলটির গতি রোধ করে। এ সময় মোতালেব দৌড়ে পাশের একটি কচুক্ষেতে পড়ে গেলে সেখানে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়।

ওসি আরো জানান, ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো মামলা হয়নি।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!