ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফোনে বলছিলেন কথা, মুহূর্তে রেললাইনে নিথর স্কুলশিক্ষক

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৪৩, ১৫ আগস্ট ২০২৪
ফোনে বলছিলেন কথা, মুহূর্তে রেললাইনে নিথর স্কুলশিক্ষক
ফাইল ফটো

নাটোরের লালপুরে ঢাকাগামী মেইল ট্রেনের ধাক্কায় শরিফুল ইসলাম (৪০) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুরে উপজেলার বৃষ্টপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শরিফুল উপজেলার বিরোপাড়া গ্রামের মৃত সাদের আলির ছেলে। তিনি লালপুর থানা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।

স্থানীয়রা জানান, দুপুরে শিক্ষক শরিফুল ইসলাম স্কুল থেকে ট্রেন লাইনের পাশ দিয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় মোবাইলে কথা বলতে বলতে ট্রেন লাইনের ওপরে উঠে পড়েন। যার জন্য পেছনে ট্রেনের শব্দ শুনতে পাননি। এ সময় পেছন থেকে ট্রেনটি এসে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

Advertisement

বিষয়টি নিশ্চিত করে ঈশ্বরদী রেলওয়ে থানার ওসি হাবিবুর রহমান জানান, ধারণা করা হচ্ছে দুপুরে ঢাকাগামী মেইল ট্রেনের ধাক্কায় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!