[ দেশজুড়ে ]
আন্তঃনগর ট্রেন ‘বেনাপোল এক্সপ্রেস’ চালু
ছবি: সংগৃহীত
টানা ২৭ দিন বন্ধ থাকার পর সারাদেশে আন্তঃনগর ট্রেন চালু হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১টায় ৬১ জন যাত্রী নিয়ে বেনাপোল রেলস্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায় ‘বেনাপোল এক্সপ্রেস’।
বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল রেলওয়ের স্টেশন মাস্টার সাইদুজ্জামান।
তিনি জানান, বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার থেকে বেনাপোল-ঢাকা বেনাপোল এক্সপ্রেসসহ সারাদেশে আন্তঃনগর ট্রেন চলাচল শুরু হয়েছে। বেনাপোল এক্সপ্রেস দুপুর ১টায় ছেড়ে গেছে ঢাকার উদ্দেশ্য। নিরাপত্তার জন্য রেলের নিরাপত্তা বাহিনী ও রেলওয়ে পুলিশ রয়েছে। ট্রেন ভ্রমণকারী যাত্রীদের সেবা দিতে রেল সব ব্যবস্থা নিয়েছে।
.png)
এদিকে, গত সোমবার থেকে মালবাহী ট্রেন, মঙ্গলবার থেকে মেইল, লোকাল ও কমিউটার ট্রেন চলাচল শুরু হয়েছে। রেলওয়ে পশ্চিমাঞ্চলের ৫৪ আন্তঃনগর ট্রেনের মধ্যে ১৫টি আজ থেকে চলাচল করবে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ট্রেন চলাচল শুরু
লিংক সফলভাবে কপি হয়েছে!