নিহত কেশব চন্দ্র আচার্য নোয়াখালীর কবিরহাট উপজেলার সুন্দলপুর গ্রামের রাজেন্দ্র কুমার আচার্যের ছেলে। আহতরা হলেন আনোয়ার হোসেন, মোকারম হোসেন ও আসফাক ইসহাক। তাদেরকে কোম্পানীগঞ্জ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে ফেনীগামী বসুরহাট এক্সপ্রেস দুধমুখার ওলাল মিয়ার টেকে পৌঁছালে দাগনভূঞা খেকে বসুরহাটগামী একটি সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজির চালকসহ ৪ জন আহত হন। এদের মধ্যে কেশব চন্দ্র আচার্যকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
.png)
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাশিম দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।