ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফেনীতে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে মাছ উৎপাদন

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ১৫:১৬, ৩০ জুলাই ২০২৪
ফেনীতে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে মাছ উৎপাদন
ছবি: ডেইলি বাংলাদেশ

ফেনীতে লক্ষ্যমাত্রার তুলনায় অন্তত ১ হাজার ৯২৭ মেট্রিক টন মাছ অতিরিক্ত উৎপাদন হয়েছে। ২০২৩-২০২৪ অর্থবছরে জেলায় ৩৬ হাজার ৬৭৩ মেট্রিক টন লক্ষ্যমাত্রার বিপরীতে উৎপাদন হয়েছে ৩৮ হাজার ৬শ’ মেট্রিক টন। ২০২২-২০২৩ অর্থবছরে জেলায় ৩৬ হাজার ৪৪৫ মেট্রিক টন লক্ষ্যমাত্রার বিপরীতে উৎপাদন হয়েছে ৩৮ হাজার ৫শ’ মেট্রিক টন। যা লক্ষ্যমাত্রার তুলনায় ২ হাজার ৫৫ মেট্রিক টন মাছ অতিরিক্ত উৎপাদন হয়েছিল।

মঙ্গলবার সকালে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় ফেনী জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম এ তথ্য জানান।

‘ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এ স্লোগানে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪ উপলক্ষে আয়োজিত এ মতবিনিময় সভায় তিনি আরো জানান, জেলা প্রশাসন ও মৎস্য অধিদফতরের আয়োজনে সপ্তাহব্যাপী ব্যাপক কর্মসূচি পালিত হবে।

Advertisement

আগামীকাল ৩১ জুলাই বুধবার সকালে ফেনী জেলা প্রশাসক কার্যালয়ে সমাবেশ ও র‌্যালির মাধ্যমে মৎস্য সপ্তাহের উদ্বোধন করবেন ফেনী জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার। এছাড়াও পোনা মাছ অবমুক্তকরণ, মৎস্য চাষিদের সঙ্গে মতবিনিময় ও উদ্বুদ্ধকরণ, মৎস্য বিভাগে সরকারের সাফল্যের প্রচার, সুফল ভোগীদের মাঝে উপকরণ বিতরণ শেষে আগামী ৫ আগস্ট সোমবার সকালে জেলা মৎস্য দফতরে সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে কার্যক্রম সপ্তাহের কর্মসূচি শেষ হবে।

মতবিনিময়কালে উপস্থিত ছিলেন, ফেনী সদর উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল হাশেম, ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেন শাকা ও ফেনী পৌরসভার কাউন্সিলর খালেদ খান প্রমুখ।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: ফেনী
লিংক সফলভাবে কপি হয়েছে!