ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]
বন্যা

ফেনীর দুই উপজেলায় এইচএসসি পরীক্ষা স্থগিত

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ১০:৫২, ২ জুলাই ২০২৪
ফেনীর দুই উপজেলায় এইচএসসি পরীক্ষা স্থগিত
আকস্মিক বন্যায় ফেনীর দুই উপজেলার আজকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত। ছবি: ডেইলি বাংলাদেশ

ভারীবর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে আকস্মিক বন্যায় ফেনীর দুই উপজেলার আজকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন ফেনী জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার। 

জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার জানান, গতকালের ভারীবর্ষণ ও উজানের পানিতে জেলার বিভিন্ন এলাকায় বন্যা দেখা দেয়। এতে ফুলগাজী ও পরশুরাম এলাকা পরীক্ষা নেয়ার অনুপযোগী হয়ে পড়ে। বিষয়টি তিনবোর্ডকে (সাধারণ শিক্ষাবোর্ড, মাদরাসা শিক্ষাবোর্ড ও ভোকেশনাল) চিঠির মাধ্যমে অবগত করি। পরে তাদের নির্দেশনা মতে আজকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় সূত্র জানায়, ভারী বৃষ্টিপাত ও ভারতের উজানের পানিতে মুহুরী নদীর পানি বিপৎসীমার ১৩০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের চারটি স্থান ভেঙে জেলার ফুলগাজী ও পরশুরাম উপজেলার বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। সোমবার  রাত সাড়ে ১১টা থেকে ফুলগাজী বাজারে পানি বাড়ায় ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

Advertisement

ফুলগাজী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সেলিম বলেন, উজানের পানিতে মুহুরী নদীর পানি বেড়ে ফুলগাজী বাজারে প্রায় দুই ফুটের বেশি ওঠে গেছে। দৌলতপুর এলাকায় বেড়িবাঁধের তিনটি অংশে ভাঙনের সৃষ্টি হয়েছে। এতে দৌলতপুর থেকে জগতপুর পর্যন্ত বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়। 

ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া ভূঁইয়া বলেন, দুর্যোগ মোকাবিলায় শুকনো খাবারসহ অন্যান্য সব ধরনের প্রস্তুতি রয়েছে।  

ডেইলি-বাংলাদেশ/এমএস
ট্যাগ: ফেনী
লিংক সফলভাবে কপি হয়েছে!