সোমবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- রাজশাহীর বাগমারা উপজেলার নরসিংহপুর ডাঙাপাড়ার বাবা জসিম উদ্দিন (৬৫), তার স্ত্রী ময়না খাতুন (৬০), বড় ছেলে জামাল হোসেন ও অপর ছেলে কামাল হোসেন (৪২)। গুরুতর আহত একই এলাকার মাইক্রোবাসচালক আথিকুর রহমানকে (২২) উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন সলঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) মো. তাজ উদ্দিন।
.png)
তিনি বলেন, হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের হাটিকুমরুল মৎস্য আড়তের সামনে রাত ৩টার দিকে ঢাকা থেকে রাজশাহীগামী একটি মাইক্রোবাসের সঙ্গে বিপরীতগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মাইক্রোবাসে থাকা চার যাত্রীর মৃত্যু হয়। দুমড়ে-মুচড়ে যায় মাইক্রোবাসটি। এ ঘটনায় গুরুতর আহত হন মাইক্রোবাসের চালক। পরে ঘটনাস্থলে গিয়ে চারজনের মরদেহ উদ্ধার করে ও আহত চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশ।
ওসি আরো বলেন, মরদেহগুলো উদ্ধার করে সলঙ্গা থানায় আনা হয়েছে।