ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সিরাজগঞ্জে কারাগার থেকে কয়েদিদের পালানোর চেষ্টা, ফাঁকা গুলি বর্ষণ

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২১:১৮, ৭ আগস্ট ২০২৪
সিরাজগঞ্জে কারাগার থেকে কয়েদিদের পালানোর চেষ্টা, ফাঁকা গুলি বর্ষণ
ছবি: ডেইলি বাংলাদেশ

সিরাজগঞ্জ জেলা কারাগার থেকে কয়েদি পালানোর চেষ্টায় ফাঁকা গুলি বর্ষণের ঘটনা ঘটেছে।

বুধবার দুপুর ১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কারাগারের ৪০ থেকে ৫০ জন কয়েদিরা পালানোর চেষ্টা করেন। দীর্ঘ ৬ ঘণ্টা সেনাবাহিনী ও কারারক্ষীরা চেষ্টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় চিৎকার ও গোলাগুলি হলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। 

সিরাজগঞ্জ কান্দাপাড়া মহল্লার সেলিম শেখ বলেন, কিছু কিছু কয়েদিকে জেলা কারাগারের ছাদের চূড়ায় অবস্থান ক‌রতে দেখা গেছে।

Advertisement

এ ব্যাপারে সিরাজগঞ্জ জেলা কারাগারের জেলার আবু নূর মো. রেজা ব‌লেন, কারাগারে অবস্থান করা বেশ কিছু কয়েদি ছোটাছুটি করে পালানোর চেষ্টা করে। তবে কেউ পালাতে পারেনি। কয়েদিদের নিয়ন্ত্রণ করতে ২০ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে পরিবেশ নিয়ন্ত্রণে আনা হয়েছে।

কারাগার সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ জেলা কারাগারে ১ হাজার ৪১৩ জন কয়েদি র‌য়ে‌ছেন। যা‌দের নিরাপত্তা দেওয়ার জন্য কাজ করছে ৭৫ জন কারারক্ষী। কয়েদিদের পালানোর ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে কাজ করেছে সেনাবাহিনীর দুটি ইউনিট। বর্তমানে কারাগারের মেইন ফটকে নিরাপত্তা জোরদার করতে সেনাবাহিনীর এক ইউনিট অবস্থান করছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: সিরাজগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!