ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বন্যায় সিরাজগঞ্জে ৬৩ কোটি টাকার ক্ষতি

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৫৩, ২৫ জুলাই ২০২৪
বন্যায় সিরাজগঞ্জে ৬৩ কোটি টাকার ক্ষতি
বন্যার পানিতে তলিয়ে গেছে কৃষকের আবাদ। ছবি অলংকরণ: ডেইলি বাংলাদেশ

সিরাজগঞ্জে কৃষকদের ৬২ কোটি ৭৮ লাখ ৩ হাজার ১২৬ টাকার ক্ষয়ক্ষতি হ‌য়ে‌ছে। এতে করে চরম বিপা‌কে প‌ড়ে‌ছেন এ অঞ্চলের মানুষ। বৃহস্প‌তিবার এ তথ্য জানায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর।

তথ্যসূত্রে জানা যায়, এবারে বন্যায়, ধান, তিল, পাট, আউশ, আমন বীজতলাসহ অন্যান্য ফসল নষ্ট হয়ে যাওয়ায় ওই অঞ্চলের মানুষ এ ক্ষতিগ্রস্ত হয়েছেন। এছাড়াও জেলার সিরাজগঞ্জ সদর, কাজীপুর, বেলকুচি, চৌহালী ও শাহজাদপুর উপজেলায় এবারের বন্যায় ৩৭ হাজার ৪৬ জন কৃষক ক্ষতিগ্রস্ত হন।

গত তিন সপ্তাহে জেলায় ৬ হাজার ৫২৫ হেক্টর জমির ফসল পানিতে নিমজ্জিত হয়। এর মধ্যে পুরোপুরি নষ্ট হয়ে যায় ৩ হাজার ১৮৫ দশমিক ১ হেক্টর ফসলি জমি। এসব ফসলের ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৬২ কোটি ৭৮ লাখ ৩ হাজার ১২৬ টাকা।

Advertisement

বন্যার পানিতে তলিয়ে গেছে কৃষকের আবাদসিরাজগঞ্জ সদর উপজেলার কাওয়া‌কোলা ইউনিয়নের জসিম মিঞা বলেন, তিন বিঘা জমিতে তিল চাষ ক‌রে‌ছিলাম। বন্যার পানিতে সব পচে নষ্ট হয়ে গেছে। সংসার কীভাবে চলবে তা বুঝে আসছে না।

সিরাজগঞ্জ সদর উপজেলার কৃষি কর্মকর্তা আনোয়ার সাদাত বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা করে সহায়তা করার জন‌্য জেলা কৃ‌ষি সম্প্রসারণ বিভাগে পাঠানো হয়েছে।

‌সিরাজগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক বাবলু কুমার সূত্রধর ব‌লেন, কৃষক‌দের ক্ষয়ক্ষতির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে‌ছি। কৃষকদের সহায়তা করার জন‌্য চেষ্টা করা হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!