ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নিয়ন্ত্রণ হারিয়ে তিন অটোরিকশাকে কাভার্ডভ্যানের চাপা, শিশু আহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৪৪, ১৯ আগস্ট ২০২৪
নিয়ন্ত্রণ হারিয়ে তিন অটোরিকশাকে কাভার্ডভ্যানের চাপা, শিশু আহত
দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যান -ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় পণ্যবাহী কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে তিনটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেওয়ার ঘটনা ঘটেছে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। এ সময় এক শিশু আহত হয়েছে। এ ঘটনায় অন্তত ১০ যাত্রী নিরাপদে সরে যেতে সক্ষম হয়।

জানা যায়, সোমবার সকালে কুমিল্লা থেকে সিলেটগামী একটি কাভার্ডভ্যান ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালের সামনে নির্মাণাধীন মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের সার্ভিস লেনে পড়ে যায়। এ সময় সার্ভিস লেনে থাকা যাত্রীবাহী তিনটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। তবে কাভার্ডভ্যানটি কিছুটা ধীরগতিতে অটোরিকশাগুলোর উপরে পড়ায় অন্তত ১০ যাত্রী নিরাপদে সরে যেতে সক্ষম হন। তবে এ ঘটনায় এক শিশু আহত হয়েছে। তবে তার অবস্থা গুরুতর নয়। খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও সেনা সদস্যরা ঘটনাস্থলে এসে আহত শিশুটিকে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে খাঁটিখাতা হাইওয়ে থানার এএসআই মো. শাহিন মিয়া জানান, একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে তিনটি অটোরিকশাকে চাপা দেয়। এ ঘটনায় একটি শিশু আহত হয়েছে তবে সে শঙ্কামুক্ত।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!