বুধবার (২১ আগস্ট) সকালে সাজেক হিলভিউ কটেজের পরিচালক ইন্দ্র চাকমা জানান, সাজেক-বাঘাইহাট সড়কে পানি উঠায় সাজেকে বেড়াতে আসা দুই শতাধিক পর্যটক খাগড়াছড়িতে ফিরতে পারছেন না। তবে আজ সড়ক থেকে পানি না সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সাজেক কটেজ-রিসোর্ট সমিতির নির্ধারিত নিয়ম অনুযায়ী আটকা পড়া পর্যটকদের জন্য পানি খরচ বাদে রুম ভাড়া ছাড় দেওয়া হবে।
বাঘাইছড়ি নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরীন আক্তার জানান, সাজেকে বর্তমানে প্রায় দুই শতধিক পর্যটক আটকে রয়েছেন। সড়ক থেকে পানি কমে গেলে তাদের ফিরে আনা হবে।
.png)