সাম্প্রতিক বন্যা পরিস্থিতিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফেনী জেলার মহিপাল এর লালপোল নামক স্থান হতে চট্টগ্রামের মীরের সরাই পর্যন্ত ৫টি স্থানে সড়কে বড় গর্ত তৈরি হওয়ার কারণে উক্ত মহাসড়ক যান চলাচলের জন্য প্রায় অনুপযোগী হয়ে পড়েছে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, বন্যার পানি কমে গেলেও মহাসড়কে শুধু ছোট গাড়ি চলাচল করতে পারছে। উল্লেখ্য, কুমিল্লার দাউদকান্দি হতে চৌদ্দগ্রাম পর্যন্ত উক্ত মহাসড়কের অন্য কোথাও রাস্তা ভাঙ্গা/ক্ষতিগ্রস্ত হয়নি।
.png)
দেশের সামগ্রিক অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। তাই এই মহাসড়ক দ্রুততম সময়ের মধ্যে মেরামত করা প্রয়োজন।
উল্লেখ্য, বন্যায় এখন পর্যন্ত ১১টি জেলায় ১৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চট্টগ্রামের ৫ জন, কুমিল্লার ৪ জন, নোয়াখালীতে ৩ জন, কক্সবাজারে ৩ জন এবং ফেনী, ব্রাহ্মণবাড়িয়া ও লক্ষ্মীপুর জেলায় একজন করে মারা গেছেন।