[ দেশজুড়ে ]
চুয়াডাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু
ফাইল ফটো
চুয়াডাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় শান্তনা খাতুন (৭০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।মঙ্গলবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বৃদ্ধা শান্তনা খাতুন সদর উপজেলার আলোকদিয়া ইউনিয়নের ভালাইপুরের মৃত. আকবর আলীর স্ত্রী।
নিহতের ছেলে আব্দুল মজিদ জানান, বাড়ির সামনে দ্রুতগতির একটি মোটরসাইকেল মাকে ধাক্কা দিলে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন তিনি। পরে স্থানীয়দের সহযোগিতায় মাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করি। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
.png)
সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শাপলা খাতুন জানান, বৃদ্ধা শান্তনা খাতুন মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছিলেন। হাসপাতালে আসার ঘণ্টাখানেক পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ডেইলি-বাংলাদেশ/এএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
চুয়াডাঙ্গা
লিংক সফলভাবে কপি হয়েছে!