ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সিরাজগঞ্জে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময় 

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৫২, ২৭ আগস্ট ২০২৪
সিরাজগঞ্জে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময় 
ছবি: ডেইলি বাংলাদেশ

সিরাজগঞ্জ জেলার গণমাধ্যমকর্মীদের সঙ্গে সদর থানার নবাগত অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবিরের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেল ৫টার দি‌কে সদর থানা প্রাঙ্গণে নবাগত ওসি হুমায়ুন কবিরের সভাপতিত্বে এনটিভির জেলা প্রতিনিধি শরিফুল ইসলাম ইন্নার সঞ্চালনায় বক্তব্য রাখেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি হেলাল আহমেদ, হারুন অর রশিদ খান হাসান, সাবেক সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম সান্টু, জনকণ্ঠের স্টাফ রিপোর্টার বাবু ইসলাম, এটিএন বাংলা-এটিএন নিউজের সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ফেরদৌস হাসান, চ্যানেল ২৪ এর স্টাফ রিপোর্টার সাংবাদিক হীরুক গুণ, কালের কণ্ঠের জেলা প্রতিনিধি ইসরাইল হোসেনবাবু, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি আব্দুস সামাদ সায়েম, ইন্ডিপেনডেন্টে টেলিভিশনের জেলা প্রতিনিধি দিলীপ গৌর প্রমুখ।

এ সময় সদর থানার ওসি অপারেশন সুমন চন্দ্র দাস, সেকেন্ড অফিসার সাইফুল ইসলামসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সিরাজগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে নবাগত অফিসার ইনচার্জ হুমায়ুন কবিরকে ফুলেল শুভেচ্ছা জানান জেলার গণমাধ্যমকর্মীরা।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: সিরাজগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!