বুধবার সকালে উপজেলার রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের ফায়ার সার্ভিস মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন গোদাগাড়ী পৌরসভার শ্রীমন্তপুর গ্রামের তাজিমুল ইসলামের ছেলে অটোরিকশার চালক মনিরুল ইসলাম (৪০) ও একই গ্রামের আব্দুল মান্নানের ছেলে মিলন হোসেন (৩৯)।
.png)
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রিকশাটি মহিশালবাড়ির দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা আর.আর ট্রাভেলস নামে যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বাসের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মিলনের মৃত্যু হয়। রিকশাচালক মনিরুলকে ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করে স্থানীয় গোদাগাড়ী ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করে। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
গোদাগাড়ী মডেল থানার ওসি আতাউর রহমান জানান, বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে। লাশ পরিবারের কাছে হস্তাস্তর করা হয়। এছাড়া, ঘাতক বাসচালককে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।