ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মুকসুদপুরে পুকুর পাড়ে মিলল যুবকের লাশ

গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৪০, ২৮ আগস্ট ২০২৪
মুকসুদপুরে পুকুর পাড়ে মিলল যুবকের লাশ
মুকসুদপুর থানা। ফাইল ফটো

গোপালগঞ্জের মুকসুদপুরে সোহাগ মোল্লা (২২) নামে এক যুবকের লাশ পুকুর পাড় থেকে উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার ( ২৮ আগস্ট) ভোরে উপজেলার মহারাজপুর ইউপির লোহাইড় গ্রামে বাড়ির পাশের পুকুর পাড় থেকে গলায় ফাঁস দেওয়া লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত সোহাগ লোহাইড় গ্রামের নিজাম মোল্লার ছেলে। 

সোহাগ মোল্লার বাবা নিজাম মোল্লা জানান, বনগ্রাম বাজারের ব্যবসায়ী সেন্টু মোল্লার কাছে টাকা আনতে পাঠাই। পরে আর বাড়িতে ফিরে আসেনি। সকালে বাড়ির পাশের লোকজন এসে জানান আমার ছেলের লাশ পুকুর পাড়ে পড়ে আছে।

Advertisement

মুকসুদপুর থানার ওসি মোহাম্মদ আশরাফুল আলম জানান, লোহাইড় গ্রামের পুকুর পাড় থেকে সোহাগ মোল্লা নামে এক যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। সাধারণ সুরত হালে দেখা যায়, গলায় ফিতা জাতীয় কিছু দিয়ে ফাঁস দিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের প্রক্রিয়া চলছে। এখনো কাউকে গ্রেফতার করা যায়নি। মামলা দায়েররে পরে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: গোপালগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!