শনিবার (৩১ আগস্ট) দিবাগত রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা পূজা মণ্ডপের টিনের দরজার শিকল কেটে ভেতরে প্রবেশ করেন। এবং প্রতিমার মাথা ও হাতের সামান্য অংশ ভাঙচুর করে পালিয়ে যায়।
রোববার (১ সেপ্টেম্বর) সকাল ১১টা ৩০ মিনিটে পূজা মণ্ডপের পরিচালনা কমিটির সভাপতি সাজু ভাস্করের ছেলে রাজ ভাস্কর মূর্তিটি ভাঙ্গা অবস্থায় দেখতে পেয়ে। এবং শ্রীবরদী থানায় খবর দেয়।
.png)
খবর পেয়ে শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ আব্দুল কাইয়ুম খান সিদ্দিকী এবং শ্রীবরদী থানায় অস্থায়ী সেনা ক্যাম্পের সিনি:ওয়া: অফিসার আব্বাস উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় মণ্ডপের সাবেক সভাপতি খিরু রাজধর এবং বর্তমান সভাপতি সাজু ভাস্করকে জিজ্ঞাসাবাদের জন্য শ্রীবরদী থানায় নিয়ে যায়।
উল্লেখ্য, গত ৫ আগস্ট ভায়াডাংগা পূজা মণ্ডপের পরিচালনায় পুরাতন কমিটি ভেঙে নতুন কমিটি করা হয়। অন্যদিকে ২০২২ সালে কমিটির অভ্যন্তরীণ কোন্দলের কারণে এই মণ্ডপের মূর্তি ভাঙচুর হয়েছে।