ঢাকা,  বুধবার   ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টঙ্গীতে বৈষম্য নিরসনে চাকরিবঞ্চিত যুবকদের আন্দোলন

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৫৫, ২ সেপ্টেম্বর ২০২৪
টঙ্গীতে বৈষম্য নিরসনে চাকরিবঞ্চিত যুবকদের আন্দোলন
ফাইল ছবি

গাজীপুরের টঙ্গী পূর্ব  থানাধীন বিসিক শিল্পনগরী এলাকায় গার্মেন্টসে শ্রমিক নিয়োগে নারী-পুরুষ বৈষম্য নিরসনের দাবিতে বিসিক এলাকায় আন্দোলন করছে চাকরিবঞ্চিত বেকার যুবকরা। 

সোমবার সকাল সাড়ে ৯টার দিকে টঙ্গী পূর্ব থানাধীন বিসিক শিল্পনগরী এলাকায় বিভিন্ন গার্মেন্টসের নিয়োগ বঞ্চিত পুরুষ শ্রমিকরা গার্মেন্টসে নিয়োগের ক্ষেত্রে নারী-পুরুষ বৈষম্য নিরসনের দাবিতে আন্দোলন শুরু করেন। 

এ আন্দোলনে চাকরিচ্যুত মোহাম্মদ রনির নেতৃত্বে বিসিক এলাকায় বিভিন্ন ফিডার রোডে চাকরিবঞ্চিত বেকার যুবক (১৫০-২০০ জন) আন্দোলন করছে। এরমধ্যে আন্দোলনকারীরা বিভিন্ন গার্মেন্টসে ইট পাটকেল ছুড়লে গার্মেন্টস কর্তৃপক্ষ ৯-১০টি গার্মেন্টস ছুটি ঘোষণা করে। বিসিক এলাকায় শিল্প পুলিশ মোতায়েন রয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: গাজীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!