ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গাজীপুরে যুবককে কুপিয়ে হত্যা

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৫৫, ২৯ আগস্ট ২০২৪
গাজীপুরে যুবককে কুপিয়ে হত্যা
ফাইল ফটো

গাজীপুরের টঙ্গী উপজেলায় সেলিম নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। 

বৃহস্পতিবার (২৯ আগস্ট) ভোররাতে টঙ্গীর কেরানীটেক বস্তি এলাকায় এ ঘটনা ঘটে। পরে হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। 

নিহত সেলিম নরসিংদী জেলার শিবপুর থানার নোয়াদিয়া গ্রামের বিল্লাল হোসেনের ছেলে। তিনি পরিবার নিয়ে টঙ্গীর কেরাণীটেক বস্তির স্থানীয় বকুলের ভাড়া বাসায় বসবাস করতেন। 

Advertisement

পুলিশ জানায়, সেলিম পেশায় একজন বাবুর্চী। বৃহস্পতিবার ভোরে কেরানীটেক বস্তিতে বেবির ঘরের সামনে ফাঁকা জায়গায় তাকে কুপিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা। পরে খবর পেয়ে তাকে উদ্ধার করে চিকিৎসা জন্য টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে নেন সেলিমের স্ত্রী বৃষ্টি। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল ৭টার দিকে মারা যান সেলিম। পরে হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত সেলিমের স্ত্রী বৃষ্টি আক্তার বলেন, স্থানীয় যুবক রনি ও খালেকের সঙ্গে আমার স্বামীর পূর্ব বিরোধ ছিল। বৃহস্পতিবার ভোরে রনির মায়ের ঘরের সামনে আমার স্বামীকে কুপিয়ে আহত করে পালিয়ে যায় কয়েকজন। পরে খবর পেয়ে সেলিমকে হাসপাতালে নিয়ে আসি। সকালে তার মৃত্যু হয়েছে। আমি এর বিচার চাই। 

টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসক ইমরান আহমেদ বলেন, গুরুতর আহত অবস্থায় সেলিম নামে এক যুবককে আনা হয়। তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন ছিল।

টঙ্গী পূর্ব থানার ওসি সৈয়দ রাফিউল করিম বলেন, ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটতে পারে। এ ঘটনায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: গাজীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!