[ দেশজুড়ে ]
নরসিংদীতে যুবককে কুপিয়ে হত্যা
নিহত মুজাহিদ
নরসিংদীর শিবপুর উপজেলায় মুজাহিদ (২০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের পরিবারের দাবি, মেয়ে সংক্রান্ত তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মুজাহিদকে হত্যা করা হয়েছে।
শুক্রবার (১৬ আগস্ট) সন্ধ্যার দিকে উপজেলার দুলালপুর ইউনিয়নের কাজিরচর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মুজাহিদ একই ইউনিয়নের বিলপাড় গ্রামের মোঙ্গল মিয়ার ছেলে।
নিহতের বাবা মোঙ্গল মিয়া বলেন, বিকেলে পারুলিয়া ট্রেনিং সেন্টার থেকে কাজ শিখে বাড়ি আসার সময় দুর্বৃত্তরা আমার ছেলের ওপর হামলা করে। তারা আমার ছেলেকে কুপিয়ে হত্যা করেছে। এক সপ্তাহ আগে মেয়ে সংক্রান্ত তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমার ছেলে মুজাহিদকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। আমি আমার ছেলের হত্যাকারীদের শাস্তি চাই।
শিবপুর মডেল থানার ওসি মো. ফরিদ উদ্দিন বলেন, এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!