ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাদক ব্যবসায় বাধা দেওয়ায় অটোরিকশা চালককে কুপিয়ে হত্যা

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৬:০২, ১৩ আগস্ট ২০২৪
মাদক ব্যবসায় বাধা দেওয়ায় অটোরিকশা চালককে কুপিয়ে হত্যা
সিংগাইর থানা। ফাইল ফটো

মানিকগঞ্জের সিংগাইরে মাদক ব্যবসায় বাধা দেওয়ার জেরে মো. সাদ্দাম হোসেন (৩৫) নামে এক সিএনজি অটোরিকশা চালককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। 

সোমবার (১২ আগস্ট) রাতে উপজেলার চর কানাইনগর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সাদ্দাম হোসেন উপজেলার শায়েস্তা ইউপির নিলটেক গ্রামের আইয়ুব খানের ছেলে। তিনি পেশায় সিএনজি অটোরিকশা চালক ও দুই সন্তানের জনক ছিলেন।

Advertisement

নিহতের ছোট ভাই সারোয়ার হোসেন বলেন, পার্শ্ববর্তী চর কানাইনহর গ্রামের আওলাদ হোসেনের ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী মিরাজ হোসেন নিলকেটসহ বিভিন্ন এলাকায় মাদক বিক্রি করতেন। আমার ভাই সাদ্দাম হোসেন এলাকায় মাদক বিক্রি করতে মিরাজকে মানা করে। এ নিয়ে সাদ্দামের সঙ্গে মিরাজের মধ্যে বিরোধ হয়। সোমবার রাত ১২ টার দিকে সাদ্দামকে বাড়ি থেকে ডেকে নেয় মিরাজ হোসেন ও তার লোকজন। পার্শ্ববর্তী চর কানাইনগরে কথাকাটাকাটির এক পর্যায়ে ১০ থেকে ১২ জন তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে রাতেই ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় সাদ্দামকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সিংগাইর থানার ওসি জিয়ারুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরে তাকে হত্যা করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: মানিকগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!