সোমবার (২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে কুষ্টিয়া-নাটোর মহাসড়কের ঈশ্বরদীর রূপপুর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত নারীর নাম রিতা খাতুন (৪০)। তিনি উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের বোড়ামপুর গ্রামের মহিদুল ইসলাম মন্টুর স্ত্রী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রূপপুর বিবিসি বাজার রোড থেকে অটোতে এসে রূপপুর মোড়ে নেমে সড়ক পার হওয়ার সময় লালনশাহ ব্রিজের দিক থেকে আসা একটি বেপরোয়া গতির ট্রাক আইল্যান্ডে ধাক্কা দেয়। এ সময় আইল্যান্ডটি ছিটকে পড়লে রিতা খাতুন তার নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
.png)
পাকশি হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি বেলালউদ্দিন জাহাঙ্গীর বলেন, ঘাতক ট্রাক ও চালককে আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহটি হস্তান্তর করা হবে।