ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

মদের দোকানে ঢুকে পড়লো ট্রাক, নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:০৩, ২ সেপ্টেম্বর ২০২৪
মদের দোকানে ঢুকে পড়লো ট্রাক, নিহত ১১
ফাইল ফটো

ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র ডোমিনিকান প্রজাতন্ত্রের দক্ষিণ উপকূলে একটি মদের দোকানে পণ্যবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়ার ঘটনায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন প্রায় আরো ৪০ জন।

রোববার (১ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, স্থানীয় সময় ভোরে রাজধানী সান্টো ডোমিঙ্গো থেকে প্রায় ১০০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত ছোট শহর আজুয়াতে এ দুর্ঘটনাটি ঘটে।

প্রাথমিকভাবে নিহতের সংখ্যা ১১ জানিয়ে নাম না প্রকাশের শর্তে পুলিশের একটি সূত্র বলেছে, ‘হতাহতের সংখ্যা এখনো নির্ধারণ করা হচ্ছে। বিভিন্ন হাসপাতালে গণনা করা হচ্ছে।’

Advertisement

এছাড়া স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, এ দুর্ঘটনায় আরো ৪০ জন আহত হয়েছে। কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ অনুসন্ধান করছে।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!