ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

খুলনায় চোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ১২:১৫, ৪ সেপ্টেম্বর ২০২৪
খুলনায় চোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা
ফাইল ফটো

খুলনায় চোর সন্দেহে সিরাজ হাওলাদার (৪০) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (৪ সেপ্টেম্বর) ভোরে শিরোমনি দক্ষিণপাড়া কালভার্ট মোড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি যোগীপোল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জামাল হাওলাদারের ছেলে।

সিরাজের স্ত্রী সুমি আক্তার জানান, ৫ দিন আগে জাকারিয়া জাকার নামে এক ব্যক্তির ভ্যান চুরি হয়। যোগীপোল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কালভার্ট মোড়ের হায়দার নামে এক ব্যক্তিকে চোর সন্দেহে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে কিছু ভ্যানগাড়ি খোলার চাবি পাওয়া যায়। হায়দারকে মারধোর করলে তার সঙ্গে সিরাজ জড়িত বলে জানান।

এরপর জাকারিয়া ৭-৮ জন লোক নিয়ে এসে বুধবার ভোর ৫টার দিকে সিরাজের বাড়ির দরজা ভেঙে স্ত্রী ও মেয়েকে মারধর করেন। সিরাজকে ঘুমন্ত অবস্থায় মারতে মারতে তুলে নিয়ে যান তারা। পরবর্তীতে মাথায় ও চোখের পাশে কুপিয়ে মারধর করে হত্যা করে কালভার্ট মোড়ে ফেলে রেখে যান। আর সিরাজের ঘর থেকে আশা সমিতি থেকে উঠানো ৫০ হাজার টাকা নিয়ে গেছে। ঘরের জিনিসপত্রও ভাঙচুর করা হয়েছে, জানান নিহত সিরাজের স্ত্রী সুমি আক্তার।

Advertisement

খানজাহান আলী থানার ওসি হাফিজুর রহমান বলেন, চোর সন্দেহে সিরাজকে পিটিয়ে হত্যা করা হয়েছে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় দিদার নামের আরেকজনকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেলে ভর্তি করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!