[ দেশজুড়ে ]
মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল পথচারীর
নলছিটি থানা। ফাইল ফটো
ঝালকাঠির নলছিটি উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় মোহাম্মদ সরোয়ার খান (৪২) নামে এক পথচারী নিহত হয়েছেন। বুধবার রাত ৯ টার দিকে বরিশাল-ঝালকাঠি মহাসড়কে উপজেলার মগর ইউপির বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সরোয়ার খান পূর্ব রায়াপুর এলাকার মৃত আব্দুর রশিদ খানের ছেলে। তিনি বিভিন্ন স্থান থেকে শাক সংগ্রহ করে সেগুলো বিক্রি করতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে রাস্তা দিয়ে হাটার সময় সরোয়ার খানকে ধাক্কা দেয় একটি মোটরসাইকেল। এতে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়।
.png)
নলছিটি থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল বলেন, বিষয়টি আমরা জানতে পেরেছি। হাসপাতালে পুলিশ পাঠানো হবে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ঝালকাঠি
লিংক সফলভাবে কপি হয়েছে!